শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

সিপিবির ১৩তম কংগ্রেস ১৯-২২শে সেপ্টেম্বর, ঠিক হবে ‘রণকৌশল’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সিপিবির সৌজন্যে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১৩তম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে ১৯শে থেকে ২২শে সেপ্টেম্বর। ১৯শে সেপ্টেম্বর (শুক্রবার) বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন হবে।

উদ্বোধনী পর্ব শেষে বিএমএ মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এবারের কংগ্রেস থেকে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবির রণকৌশল নির্ধারণ ও ভবিষ্যতের লড়াই-সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে।

সিপিবির নেতারা জানান, সমাজবদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সারাদেশে দলের শাখা, থানা, উপজেলা ও জেলা পর্যায়ের সম্মেলন সম্পন্ন হয়েছে। জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন মোট ৫২৫ জন প্রতিনিধি। এ ছাড়া ২৬ জন পর্যবেক্ষক কংগ্রেসে অংশ নেবেন। দেড় শতাধিক ভেটেরান (অভিজ্ঞ) সদস্যকে কংগ্রেসে সম্মাননা দেওয়া হবে।

নানা বাস্তবতায় সিপিবির এবারের কংগ্রেসে বিদেশি সংগঠনগুলোর প্রতিনিধিরা যোগদান করছেন না। তবে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে সিপিবির কংগ্রেস উপলক্ষে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছে।

এবারের কংগ্রেস থেকে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে সিপিবির আগামী দিনের সংগ্রাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবির রণনীতি-রণকৌশল নির্ধারণসহ ভবিষ্যতের লড়াই-সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে। সাংগঠনিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে সিপিবির এই কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ।

জে.এস/

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250