শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ছুটির দিনে রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সুখবর)

আজ রমজানের ২০তম দিনে শুক্রবার ছুটির দিন। ছুটি পেয়েই মানুষ ছুটছেন ঈদের অগ্রিম শপিংয়ে। সকাল থেকেই ভিড় দেখা গেছে রাজধানীর অধিকাংশ মার্কেটে।

শুক্রবার (২১শে মার্চ) সকাল থেকে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের জন্য কেনাকাটা করতে সকাল থেকেই মানুষজন ভিড় করছেন। আর প্রতিটি মার্কেটই সাজানো হয়েছে।  ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণে দোকানগুলো ভরে উঠেছে।

পুরো এলাকার শপিং মল ও মার্কেটগুলোর প্রায় প্রতিটি দোকানেই ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউমার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের নিরাপত্তার স্বার্থে স্থাপন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর অস্থায়ী তথ্য ও সেবাকেন্দ্র।  সেখান থেকে মাইকে বিভিন্ন বিষয়ে ক্রেতাদের সতর্ক করা হচ্ছে।

গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার্কেট ঘুরে দেখো গেছে, এলাকায় একসঙ্গে অনেক মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে আসেন কেনাকাটা করতে। বিশেষত, যে কোনো উৎসব ঘিরে সেখানকার দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকে।

বিপণিবিতান ছাপিয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে ঢাকার ফুটপাতের দোকানগুলোতে। সব বয়সীদের আনাগোনা দেখা গেছে ঢাকার গুলিস্তান এলাকার ফুটপাতগুলো যেন পরিণত হয়েছে ঈদ বাজারে।

ওআ/এইচ.এস




কেনাকাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250