শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ ধরা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। যদিও হরহামেশা এমন লড়াই দেখার ফুরসত মেলে না ক্রিকেটভক্তদের। এমনকি সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি ম্যাচ ঠিক অতটা জমেও না। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার কমতি নেই।

হার দিয়ে এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

আরো পড়ুন : লাস পালমাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এক পরিবর্তন নিয়ে নামছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জামান। তার পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক ওপেনার ইমাম উল হক।

এ ছাড়া গতকাল দলের অনুশীলনে না থাকায় বাবর আজমের খেলা নিয়েও একটা গুঞ্জন চলছিল। যদিও বিগ ম্যাচে তার ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। এদিকে, অপরিবর্তিত দল নিয়েই নামছে ভারত। 

পাকিস্তানের একাদশ : ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

এস/কেবি

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250