বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

আশা বাঁচিয়ে রাখার পরীক্ষা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৫

#

দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

কলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের পর খেই হারাতে থাকে বাংলাদেশ। টানা ৪ ম্যাচ হেরেছে দলটি। খাদের কিনারায় থাকা দলটির এখন শেষ দুই ম্যাচ তো জিততে হবেই। এমনকি তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচ বাকি বাংলাদেশের। দুই ম্যাচই জ্যোতি-স্বর্ণা আক্তাররা খেলবেন নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ (২০শে অক্টোবর) বেলা সাড়ে ৩টায় শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তিন-চার নম্বর স্থানের জন্য লড়াই চলছে ছয় দলের। যার মধ্যে ছয়, সাত ও আটে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সমান ২ পয়েন্ট। বাংলাদেশের নেট রানরেট ০.৬৭৬। বাংলাদেশের নেট রানরেটের এমন দশা হয়েছে মূলত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে। ১০ই অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছিল হোয়াইট ফার্নসরা। এরপর বিশাখাপট্টনমে ১৬ই অক্টোবর অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে।

জ্যোতিদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া জিতেছিল ১৫১ বল হাতে রেখে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের পরিসংখ্যানও সুখকর না। তিন ওয়ানডের খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এবারের বিশ্বকাপের আগে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ১ রানের জয়। প্রস্তুতি ম্যাচ হলেও এই জয় বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ভালো করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন ফাহিমা খাতুন। মুম্বাইয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমরা অনেক ভালো করেছি। সেই ম্যাচে আমাদের ব্যাটাররা ভালো করেছিল। আশা করি, আগামীকালের (আজ) ম্যাচে তাদের কাজটা করতে পারবে। এ ধরনের কন্ডিশনে আমরা এরই মধ্যে মানিয়ে নিয়েছি ও আমাদের তিন-চার ব্যাটার ভালো করেছে।’

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাণপণে লড়েও বাংলাদেশ হেরে গিয়েছিল। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বর্ণা আক্তারের বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির (৩৪ বলে) রেকর্ড গড়েছিলেন। তার শেষের ঝড়ে স্কোর বোর্ডে ২৩২ রান তুলেছিল বাংলাদেশ। সেই রান তাড়া করে প্রোটিয়ারা ৩ উইকেটে জিতেছিল ৩ বল হাতে রেখে। দুই ম্যাচ হারের ক্ষত এখনো ভুলতেই পারছেন না ফাহিমা, ‘গত কয়েকটা ম্যাচে হারলেও ইতিবাচক দিক ছিল। ব্যাটাররা ভালো করেছিল। দুর্ভাগ্য, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিলাম। তবে ব্যাটাররা এখন ভালো খেলছে। আরও কয়েকজন ব্যাটারের ভালো করতে হবে। আশা করি, আমরা আরও ভালো খেলতে পারি।’ প্রোটিয়াদের বিপক্ষে শেষের দিকে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে বাংলাদেশ হেরেছিল, সেটা নিয়ে হতাশ ফাহিমা।

শ্রীলঙ্কা ২ পয়েন্ট পেলেও দুটি পয়েন্ট তাদের এসেছে বৃষ্টির সৌজন্যে। শ্রীলঙ্কার এখন শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে খেলবে কলম্বোর প্রেমাদাসায়। বাংলাদেশ ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রধান কোচ রুমেশ রত্নায়েকে বলেন, ‘আমরা গত ম্যাচটা যেভাবে খেলেছি তাতে খুশি। বৃষ্টি আমাদের কোনো বাড়তি পয়েন্ট দেয়নি।’

বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ খেলতে পারেন তিনি।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250