বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

ফ্রি-কিকে অবিশ্বাস্য গোল দি মারিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রোজারিও সেন্ট্রালের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ও লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজের বিপক্ষে আগে কখনো জিততে পারেননি আনহেল দি মারিয়া। শনিবারও (২৩শে আগস্ট) একপর্যায়ে মনে হচ্ছিল আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই নিষ্পত্তি হতে যাচ্ছে। ম্যাচের ৮০ মিনিট পেরিয়ে যাওয়ার পর এমনটা মনে হওয়া একেবারেই অমূলকও ছিল না। এর মধ্যে ম্যাচের ৮২ মিনিটে বক্সের বেশ বাইরে ফ্রি–কিক পায় রোজারিও।

ফ্রি–কিকটি নেওয়ার জন্য স্বাভাবিকভাবেই এগিয়ে আসেন দলের সবচেয়ে বড় তারকা দি মারিয়া। রোজারিও ডার্বিতে এর আগ পর্যন্ত আর্জেন্টাইন কিংবদন্তির খেলায় স্নায়ুচাপ ছিল স্পষ্ট। ম্যাচজুড়ে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি, প্রভাবও ছিল সীমিত। ফলে প্রায় ২৮ গজ দূর থেকে ফ্রি–কিকে গোল করবেন, তা ভাবেননি অনেকেই।

কিন্তু তিনি যে কিংবদন্তিদের একজন! মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে দেওয়ার সামর্থ্য আছে তার। কে জানে, হয়তো এমন একটি মুহূর্তের জন্যই হয়তো অপেক্ষা করছিলেন তিনি এবং জমিয়ে রেখেছিলেন সমস্ত জাদুও।

দি মারিয়া ধীর পায়ে এগিয়ে এসে বলকে চুমু খেয়ে স্পটে বসান। এরপর কয়েক পা দৌড়ে এসে নেন বাঁ পায়ের জোরালো শট। সেই বলটি ঘণ্টায় ৮১ কিলোমিটার বেগে উড়ে গিয়ে জায়গা করে নেয় গোলকিপার হুয়ান এসপিনোলার বাঁ দিকের কোণে। গোলরক্ষক বলের লাইন বুঝতে পেরে এগিয়ে এসে ঝাঁপও দিয়েছিলেন। কিন্তু তাতে নান্দনিক একটি দৃশ্যই শুধু তৈরি হয়েছে। বলটা থামানোর কোনো উপায় ছিল তার। মিসাইলের মতো উড়ে এসে বাঁ পাশের কোনা দিয়ে বল জড়ায় জালে।

এমন একটি গোলের পর উদ্‌যাপনটা যেমন হওয়ার কথা তেমনই হয়েছে। জার্সি খুলে পাগলের মতো উদ্‌যাপন করেছেন দি মারিয়া, গ্যালারির ভিআইপি বক্সে বসা তার পরিবারও তখন উল্লাসে ভাসছে। গোটা গিগান্তে দে আরোজিতো স্টেডিয়াম মাতল দি মারিয়ার সেই গোলের উচ্ছ্বাসে। এটি শুধু স্মরণীয় এক গোল নয়, এর মাধ্যমেই প্রথমবারের মতো ডার্বিতে জয়ের স্বাদ পেলেন রোজারিওর এই ঘরের ছেলে।

নিওয়েল’সকে হারানোর প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে দি মারিয়া বলেছেন, ‘এটা আমি সারা জীবন স্বপ্ন দেখেছি। শুধু চেয়েছিলাম ফিরে এসে এই স্বপ্নটা পূরণ করতে। এখন আরেকটা লক্ষ্য আছে। সেন্ট্রালকে চ্যাম্পিয়ন বানানো। আমার স্ত্রী বলেছিল সুযোগ পেলে আমি পারব। ভাগ্যও এমনই। শেষ পর্যন্ত ফিরে এসেছি সেখানে, যেখানে আমি সত্যিই সুখী। স্বপ্ন পূরণ করতে না পারার কষ্ট আমি অনেক দিন বয়ে বেড়িয়েছি। অনেকেই হয়তো তখন আমাকে অভিশাপ দিয়েছে, কিন্তু কেউ জানে না আমি কতটা কষ্ট সহ্য করেছি। এই জয় আমার স্ত্রী আর মেয়েদের জন্য।’

এর আগে নিওয়েলসে’র বিপক্ষে দি মারিয়া খেলেছিলেন দুই ম্যাচ। ২০০৬ সালে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল এবং ২০০৭ সালে অন্য ম্যাচে ১-০ গোলে হেরেছিল রোজারিও। আর এবার শেষ হাসি হাসল দি মারিয়ার রোজারিও সেন্ট্রাল।

শেষ মিনিটে কোচ আরিয়েল হোলান যখন তাকে তুলে নিলেন, স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিল অভিবাদন জানিয়েছে তাকে। এই ম্যাচ দিয়ে আরও একটি ইতিহাস গড়েছেন দি মারিয়া। ডার্বিতে নাম লিখিয়েই তিনি হয়ে গেলেন প্রথম বিশ্বকাপজয়ী ফুটবলার, যিনি রোজারিও সেন্ট্রালের হয়ে নিওয়েল’সের বিপক্ষে খেললেন।

জে.এস/

আনহেল দি মারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250