শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতারা *** সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল *** ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা *** নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, অতঃপর... *** পেজেশকিয়ানের ‘দুঃখপ্রকাশ’কে ‘ইরানের আত্মসমর্পণ’ বললেন ট্রাম্প *** এলএনজি সরবরাহ শুরু করেছে কাতার, বাংলাদেশের পথে ট্যাংকার: ব্লুমবার্গ *** হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী *** ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’: ট্রাম্প *** সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী *** ইরান ইস্যুতে ‘সাক্ষাৎকার’ দিয়ে যেভাবে বোকা বনে গেলেন রেজা পাহলভি

ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানে আজ শনিবার (৭ই মার্চ) ‘কঠোর আঘাত হানা হবে’। তিনি দাবি করেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। খবর আল জাজিরার।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আজ শনিবার বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। ‘আর তাদের দিকে হামলা চালাবে না’ বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে।’

এর আগে আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা 'পুরোপুরি মিথ্যা' বলে উল্লেখ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা ‘পুরোপুরি মিথ্যা’।

বিশ্লেষক হামিদরেজা বলেন, ইরান তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করছে তারা যেন আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ করতে না দেয়। তিনি এই অনুরোধকে ‘খুব স্বাভাবিক’ এবং ‘আইনসিদ্ধ’ বলে উল্লেখ করেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250