সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

বায়ুদূষণ কমানো গেলে বাংলাদেশের ২৫ জেলায় মানুষের আয়ু যতটা বাড়ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে (একিউএলআই) ২০২৫ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮শে আগস্ট) এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এটি তৈরি করেছে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)। প্রতিবেদনে বাংলাদেশে সবচেয়ে জনবহুল ২৫ জেলায় বায়ুদূষণ কমানো গেলে মানুষের গড় আয়ু কতটা বাড়ত তা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী ২০২৩ সালে ঢাকা জেলায় বস্তুকণা (পিএম ২.৫) দূষণের যে বার্ষিক গড় মাত্রা ছিল, তা কমানো গেলে জেলাটির মানুষের গড় বায়ু বাড়ত ৭ বছর।

একইভাবে চট্টগ্রামের মানুষের ৬ দশমিক ২ বছর, কুমিল্লার ৫ দশমিক ৯ বছর, ময়মনসিংহের ৫ দশমিক ৫ বছর, কক্সবাজারের ৪ দশমিক ৯ বছর, টাঙ্গাইলের ৬ দশমিক ৩ বছর, গাজীপুরের ৭ দশমিক ১ বছর ও সিলেটের মানুষের আয়ু ৩ দশমিক ৫ বছর বাড়ত।  

এ ছাড়া বগুড়ার ৫ দশমিক ২ বছর, নোয়াখালীর ৬ দশমিক ৩ বছর, সিরাজগঞ্জের ৫ দশমিক ৪ বছর, দিনাজপুরের ৪ বছর, কিশোরগঞ্জের ৫ দশমিক ৭ বছর, রংপুরের ৩ দশমিক ৮ বছর, ব্রাহ্মণবাড়িয়ার ৫ দশমিক ৬ বছর, নারায়ণগঞ্জের ৬ দশমিক ৬ বছর, যশোরের ৫ দশমিক ৫ বছর রাজশাহীর ৪ দশমিক ৭ বছর, নওগাঁর ৪ দশমিক ৭ বছর, পাবনার ৫ দশমিক ৬ বছর, সুনামগঞ্জের ৩ দশমিক ৯ বছর, চাঁদপুরের ৬ দশমিক ৬ বছর, গাইবান্ধার ৪ দশমিক ৫ বছর, খুলনার ৬ বছর ও জামালপুরের মানুষের ৫ দশমিক ১ বছর আয়ু বাড়ত।

একিউএলআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ১৬ কোটি ৬৮ লাখ জনসংখ্যার সবাই এমন এলাকায় বসবাস করেন, যেখানে বস্তুকণা (পিএম ২.৫) দূষণের বার্ষিক গড় মাত্রা আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি।

এমনকি সবচেয়ে কম দূষিত শহর লালমনিরহাটেও বস্তুকণা দূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী ৭ গুণ বেশি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের বাতাসে পিএম ২.৫ কণার ঘনত্ব ৬৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। এর ফলে মানুষের আয়ু আরও ২ দশমিক ৪ বছর কমে গেছে।

জে.এস/

বায়ুদূষণ এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250