শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

আরও চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৬ই মে ২০২৫

#

চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া আরও চার মামলায় কারাগারে থাকা সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৬ই মে) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। এর আগে আদালত চট্টগ্রাম কারাগারে বন্দী থাকা আসামি চিন্ময় দাসের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোতোয়ালি থানার এ চার মামলার মধ্যে তিনটির বাদী হচ্ছে পুলিশ। অন্য মামলাটির বাদী হলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই জানে আলম।

গত রোববার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তারা এ চার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঘটনার দিন পুলিশের ওপর হামলা, কর্তব্য পালনে বাধাদান, ভাঙচুর, জানমালের ক্ষতিসাধন ও বিস্ফোরক আইনে মামলাগুলো হয়েছে। 

রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালতে হাজির করা হয়নি, কিন্তু ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে সংযুক্ত করা হয়।

মামলার আবেদনে গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেন, আসামি চিন্ময় কৃষ্ণ দাশ পৃথক চার মামলার তদন্তে পাওয়া আসামি। ঘটনার দিন চিন্ময়ের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা কয়েক শ’ আসামি পুলিশের ওপর হামলা, কর্তব্য পালনে বাধাদান, ভাঙচুর ও জানমালের ক্ষতিসাধন করার তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল সোমবার (৫ই মে) চিন্ময়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এইচ.এস/

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250