রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাভিযানে ঢাকায় পথসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ এবং রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ রোববার (৮ই ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে পথসভা করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন তিনি। ঢাকাসহ সারাদেশকে বাসযোগ্য ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন এই পথসভায়।

বক্তৃতার শুরুতে নিজেকে ‘এলাকার সন্তান’ উল্লেখ করে ঢাকা–১৭ আসনে তাকে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

পথসভায় তিনি বলেন, ‘প্রিয় এলাকাবাসী কেমন আছেন? আমি এই এলাকারই সন্তান। এই এলাকাতেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। যাতে নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঢাকায় যাতে মানুষ বুক ভরে শ্বাস নিতে পাবে, সেই ব্যবস্থা করা হবে।’

এ সময় ঢাকায় ৪০টি খেলার মাঠ করারও প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ করব। এ ছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করব।’

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250