মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

দুই সেলিব্রিটি শোতে ১৪ অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত

প্রতি ঈদে তারকাদের অংশগ্রহণে টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে নানা অনুষ্ঠানের। এবার নাগরিক টিভির সপ্তাহব্যাপী ঈদের আয়োজনে থাকছে দুটি সেলিব্রিটি শো। ‘তারকা আড্ডা’ ও ‘তারায় তারায়’ শিরোনামের এ দুই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১৪ অভিনেত্রী। 

সঞ্চালনায় থাকছেন দুজন তারকা উপস্থাপিকা। প্রতিটি পর্বে একজন করে তারকা বসবেন উপস্থাপকের মুখোমুখি। কথা বলবেন নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় প্রচার হবে তারকা আড্ডা। মৌসুমী মৌর উপস্থাপনায় অতিথি হিসেবে থাকবেন বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন শিলা।

অন্যদিকে তারায় তারায় অনুষ্ঠানে থাকবেন শবনম বুবলী, জাকিয়া বারী মম, সাদিয়া জাহান প্রভা, সারিকা সাবরিন, সামিরা খান মাহি, মুমতাহিনা টয়া ও রুকাইয়া জাহান চমক। উপস্থাপনা করবেন নীল হুরে জাহান। দেখা যাবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায়।

এইচ.এস/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250