বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর রাজশাহীতে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রাজশাহীতে রেললাইন ভাঙার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। সোমবার (৪ঠা মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার চারঘাটের আড়ানী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকার উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস ও পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশনের অদূরে থেমে যায়। 

আরো পড়ুন: সাইকেল চালিয়ে এতিমদের জন্য ৬৫ লাখ টাকা জোগাড় করলেন ৯ প্রবাসী

আড়ানী স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, সকাল ৮টা ৫২ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের আড়ানী স্টেশন ক্রস করার কথা ছিল। কিন্তু রেললাইন ভাঙার কারণে ট্রেনটি থেমে ছিল।

এর আগে রেললাইনে কাজ করা খালাসিরা রেললাইনটি ভাঙ্গা দেখে নিশান উড়িয়ে ট্রেন থামিয়ে দেয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

এইচআ/ আই. কে. জে/ 


রাজশাহী রেল যোগাযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250