বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

তমা মির্জাকে পেয়ে ভাগ্যবান রাফি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

হিট সিনেমা উপহার দিয়ে দেশীয় বর্তমান নির্মাতাদের মধ্যে শীর্ষস্থানেই নাম লিখিয়েছেন রাফি। বর্তমানে শাকিব খানকে নিয়ে বানানো তুফান সিনেমা নিয়ে রাফি বেশ আলোচনায় আছেন। তুফানের টিজ থেকে প্রথম গান, সবমিলিয়ে নিয়ে রাফিকে নিয়ে হইচই চলছে মিডিয়া পাড়ায়। ‘দামাল’, ‘সুড়ঙ্গ’-এর মতো সিনেমা বানানো রাফি বর্তমানে আরও একটা কারণে আলোচনায় এসেছেন। আর সেই কারণটির নাম চিত্রনায়িকা তমা মির্জা।

এবার নিজেদের সম্পর্কের জানানটা প্রকাশ্যেই দিলেন রায়হান রাফি ও তমা মির্জা। কেবল ‘জাস্ট ফ্রেন্ড’ নামক সম্পর্কে আর আটকে থাকলেন না তারা।

আজ তমা মির্জার জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন রাফি। তবে সেই বার্তা কেবল বন্ধুত্বের নয়। সেখানে প্রগাঢ় প্রেমের ইঙ্গিতও পরিপূর্ণভাবে বিদ্যমান।

নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে নির্মাতা রাফি লিখেছেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম, চলো উদযাপন করা যাক।’

রাফির এই পোস্টের পর তমাও চুপ করে বসে থাকেননি। কমেন্টের ঘরে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।’

ওআ/

তমা মির্জা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250