বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূস-মোদির বৈঠকের সম্ভাবনা নেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। দুই দেশের মধ্যকার সম্পর্কের টানপোড়েনে এ বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শেষমেষ জানা গেলো, সে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

বুধবার (১৮ই সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে না।

এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টানাপোড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল।

সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো বৈঠক ভারতের এজেন্ডায় নেই। মোদির যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর বিভিন্ন কর্মসূচিতে পরিপূর্ণ রয়েছে। তিনি ২১শে সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে যোগ দেবেন এবং ২৩শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি তার সময়সূচীতে নেই।

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে কঠোর অভিযান

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তার এ সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এতে তিনি তিস্তার পানি বণ্টন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে কথা বলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে একটি ভারতীয় মিডিয়া আউটলেটের একটি সাক্ষাৎকারে ইউনূসের মন্তব্যের পরে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। কেননা নয়াদিল্লি এ সাক্ষাৎকারকে ভালোভাবে নেয়নি।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায়বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র:হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/

জাতিসংঘ ড. ইউনূস-মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250