মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ফুল হয়ে আর ফোটা হলো না ‘কলি’ জভেরেভের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০১৮ সালে এটিপি ফাইনালসের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছিলেন আলেক্সান্দার জভেরেভ। সার্বিয়ান তারকার বিপক্ষে কোর্টে তার এতই সৃজনশীল চাঞ্চল্য ছিল, ম্যাচটি জার্মান তরুণ জিতেছিলেন ৬-৪, ৬-৩ গেমে। সেই ম্যাচ দেখার পর তাকে নিয়ে জার্মান টেনিস গ্রেট বরিস বেকার ঘোষণা দিয়েছিলেন, ‘জভেরেভই ভবিষ্যতের টেনিস তারকা।’

স্বদেশি বলেই হয়তো জভেরেভকে নিয়ে বেকার একটু আগেভাগেই পূর্বানুমান করেছিলেন। কিন্তু কয়েক বছরের মধ্যে এটিপি সার্কিটে তার ধারাবাহিকতা আলোচনায় নিয়ে আসে জভেরেভকে। খবর এএফপির।

২০২০ সাল থেকেই বিভিন্ন গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠতে লাগলেন। একটা সময় অন্য টেনিসবোদ্ধারাও বরিসের কথার সুরে সুর মেলালেন, টেনিসে সম্ভাবনার কলি ফুল হয়ে ফুটল বলে!

বরিস বেকারের সেই পূর্বানুমানের পর পেরিয়ে গেছে সাত সাতটি বছর। একেক বসন্ত পার করতে করতে জভেরেভ পা রেখেছেন ২৮ বছরে। কিন্তু ‘কলি’ জভেরেভের এত দিনেও ফুল হয়ে ফোটা হয়নি!

এ বছরই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল এবং উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল খেলা জভেরেভ চলতি ইউএস ওপেনে বিদায় নিলেন তৃতীয় রাউন্ডে। তৃতীয় বাছাই জার্মান জভেরেভকে হারিয়েছেন কানাডার ফেলিক্স আগার-অ্যালিয়াসিমে। ৪-৬, ৭-৬ (৯/৭), ৬-৪, ৬-৪ গেমে হারের পর এই প্রশ্নও উঠে গেছে, জভেরেভের আদৌ ফুল হয়ে ফোটা হবে কি?

জভেরেভের সেরা অস্ত্র ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড। কিন্তু এদিন নিজের প্রিয় শটটিতেও যেন ধার ছিল না। এর জন্য কোনো অজুহাতও দিলেন না জভেরেভ, ‘আমার কোনো কিছুই ভালো হয়নি। ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ডগুলো আমি যেভাবে খেলি, সেভাবে হয়নি। কৃতিত্বটা তার (আগার-অ্যালিয়াসিম), সব দিক থেকেই আমাকে ছাড়িয়ে গেছে ও। আমি ভালো ম্যাচ খেলিনি, টুর্নামেন্টটাও ভালো হয়নি।’

কবে ভালো হয়েছিল? ২৩ বছরের ক্যারিয়ারে ২৪টি এটিপি শিরোপা জিতলেও গ্র্যান্ড স্লামে কোনো সাফল্য নেই তার। ৩৯টি গ্র্যান্ড স্লাম খেলে সেমিফাইনালে উঠেছেন ৬ বার। ফাইনালে ৫ বার। আর এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেললেও রোলাঁ গারোয় বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। 

উইম্বলডনে প্রথম রাউন্ডে বিদায়ের পর ইউএস ওপেনে বিদায় নিলেন তৃতীয় রাউন্ডে। নিজের গ্র্যান্ড স্লাম মৌসুমটাকে মূল্যায়ন করবেন কীভাবে? জভেরেভের উত্তর, ‘হতাশাজনক, আমি তা-ই বলব।’

জে.এস/

আলেক্সান্দার জভেরেভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250