রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

৭ বছর পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ই অক্টোবর) রাত ১১টার পরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সেখানে খালেদা জিয়া কবর জিয়ারত করবেন। 

শায়রুল কবির খান বলেন, সমাধিতে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন খালেদা জিয়া।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার দিকে কবরে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যান।

এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250