বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বরেন্দ্র এক্সপ্রেসের পাঁচ শতাধিক যাত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী। 

সোমবার (২৯শে জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার নন্দনগাছী স্টেশনের অদূরে ভাঙা লাইন দেখে স্থানীয়রা লাল নিশান দিয়ে ট্রেন থামান।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আড়ানী রেলওয়ে স্টেশন অতিক্রম করে নন্দনগাছী স্টেশনের দিকে এলে লাইন ভাঙা দেখে স্থানীয়রা সংকেত দিয়ে ট্রেন থামান। পরে ট্রেনের দায়িত্বরতরা এসে রেললাইনের স্লিপার ভাঙা দেখে। এ ঘটনায় আধা ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: ‘রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না’

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, এটা স্বাভাবিক ঘটনা। শীতের কারণে এমনভাবে রেল লাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসকে/ 

দুর্ঘটনা বরেন্দ্র এক্সপ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250