রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

‘রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আসন্ন রমজানে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না। রমজান মাসে পণ্যের দাম বাড়বে না। ভারত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করবে।

রোববার (২৮শে জানুয়ারি) সুনামগঞ্জের দিরাইয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে সব রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। কিছুদিন আগে বিদেশি রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, এখন গুজব আর নেই। সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। আমরা একটি ভালো সরকার পেয়েছি।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা মনে করেন, এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন গাজা যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা ছিল। এসবের প্রভাব মুক্ত করতে হবে। অর্থনৈতিক কয়েকটি বিষয় নিয়ে নতুন করে আমাদের সংস্কার করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ কোনো অর্থনৈতিক সংকটে পড়বে না। আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষি খাত। সেটা এখনো সঠিক অবস্থায় আছে। কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটা আমাদের জন্য একটি বিরাট সম্পদ। পেঁয়াজ-ডাল, ভোজ্যতেল বাংলাদেশে রপ্তানি করবে ভারত। দুই দেশের বাণিজ্যমন্ত্রী এসব বিষয় নিয়ে কথা বলেছেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করে। রমজান মাসে সরকার বিদেশ থেকে পণ্য আমদানি করেছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান বিদেশ থেকে পণ্য আমদানি করেছে।

ওআ/

নিত্যপণ্য রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250