বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

কাপ্তাই হ্রদে ভাসল ফুল, পাহাড়ে উৎসবের আমেজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

শহরজুড়ে ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ সেজেছে এক অপূর্ব সাজে। শান্ত নীল জলরাশির বুক চিরে ভেসেছে জবা, নীলকণ্ঠ, গাঁদা, গোলাপ আর বুনোফুল। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা এই হ্রদ আজ যেন এক পুষ্পশয্যা। চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিনে আজ রোববার পালিত হচ্ছে ‘ফুল বিজু’। আজ ফুল বিজুর মূল আনুষ্ঠানিকতা ছিল হ্রদের জলে ফুল ভাসানো।

ক্যালেন্ডারের বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন—এই তিন দিন পাহাড়ে উৎসবের আমেজ থাকে তুঙ্গে।

আজ ফুল ভাসানো উপলক্ষে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকা এবং কেরানি পাহাড়-সংলগ্ন হ্রদের পাড়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পিনন-হাদি ও বাহারি পোশাকে সজ্জিত হয়ে থালাভর্তি ফুল নিয়ে হাজির হন ঘাটে। পুরোনো বছরের শত গ্লানি মুছে আগমনী নতুন বছরের সুখশান্তির প্রার্থনার মধ্য দিয়ে সেই ফুল জলে ভাসিয়ে তারা পুরোনো বছরের গ্লানি ও অশুভশক্তিকে বিদায় জানান।

ফুল বিজুর দিনে কাপ্তাই হ্রদের এই বর্ণিল দৃশ্য দেখতে পাহাড়ি জনপদের মানুষের পাশাপাশি সমতলের বহু বাঙালি পর্যটকও ভিড় করেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এলাকাটি এক মিলনমেলায় পরিণত হয়। ফুল ভাসানো শেষে একে অপরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। শুধু হ্রদ নয়, পাহাড়ের বিভিন্ন ছড়া ও নদীতেও চলে এই ফুল ভাসানোর উৎসব। সবার মনে একটাই প্রত্যাশা—নতুন বছর নিয়ে আসবে শান্তি ও সমৃদ্ধি।

ফুল বিজুর এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হলো বিজুর মূল ডামাডোল। আগামীকাল সোমবার পালিত হবে ‘মূল বিজু’। এদিন প্রতিটি ঘরে চলবে অতিথি আপ্যায়ন। আর বিজুর প্রধান আকর্ষণ হিসেবে রান্না করা হবে ঐতিহ্যবাহী ‘পাঁজন’। ১৫ থেকে ২০ বা তার বেশি পদের সবজি ও ঔষধি লতাগুল্ম দিয়ে তৈরি এই নিরামিষ খাবারটি চাখতে মুখিয়ে থাকেন পাহাড়ের মানুষসহ পর্যটকেরা।

জে.এস/

উৎসব বিজু-সাংগ্রাই-বৈসু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250