সোমবার, ২রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ কোথায়, ঢাকাকে এখনো জানায়নি রিয়াদ *** শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের *** জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর *** পোশাকশ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী *** রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে? *** ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে *** ইসরায়েলিরা কেন নেতানিয়াহুকে সরিয়ে ইহুদি-আরব সরকার গঠনের দাবি জানাচ্ছেন *** পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে প্রায় ৮০ কারখানায় ছুটি *** দাঁড়িয়ে নাকি বসে প্রস্রাব—পুরুষদের জন্য কোনটি ভালো? গবেষণায় মিলল উত্তর *** বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আজ রোববার রাতে শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে আরিফুল হক চৌধুরী সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে, সে জন্য আমরা সকলে যেন সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে অভিযোগ করে আরিফুল হক বলেন, ‘আপনারা জানেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।’

শ্রমমন্ত্রী আরও বলেন, ‘আমরা সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250