বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বাংলাদেশি বন্ধুর পরামর্শে দেড় কোটি দিরহাম জিতলেন ভারতীয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশি বন্ধুর পরামর্শে বদলে গেল এক ভারতীয় প্রবাসীর জীবন। বন্ধুর পরামর্শে দেড় কোটি দিরহামের লটারি জিতেছেন এক ভারতীয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্র-তে জিতে তিনি এখন কোটিপতি। আজ সোমবার (৩রা নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লটারি জেতা ওই প্রবাসীর নাম সন্দীপ কুমার প্রসাদ। শিপিং শিল্পে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন তিনি। উত্তরপ্রদেশের এই প্রবাসী সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্র-তে দেড় কোটি দিরহামের গ্র্যান্ড পুরস্কার জেতেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি। ভাগ্যবদলের এই শুরুটি হয়েছিল তার বন্ধু জাহাঙ্গীর আলমের মাধ্যমে। তিনিও গত মার্চ মাসের ড্র-তে জিতেছিলেন।

বিগ টিকিট স্টুডিওতে উপস্থাপক রিচার্ডের সঙ্গে আলাপচারিতায় সন্দীপ বলেন, ও-ই (বন্ধু) আমাকে বিগ টিকিট সম্পর্কে বলেছিল। তার জন্যই আমি চেষ্টা শুরু করি এবং টিকিট কিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দীপের টিকিট কেনা সহজ ছিল না। তিনি তিন মাস ধরে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যান। অবশেষে ১৯শে আগস্ট কেনা ২০০৬৬৯ নম্বর টিকিটটি ভাগ্য বদলে দেয়। সেপ্টেম্বরের ৩ তারিখে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

৩০ বছর বয়সী এই তরুণ বলেন, আমি তিন মাস ধরে টিকিট কিনে যাচ্ছিলাম। এই টিকিটটি আমি আরও ২০ জনের সঙ্গে ভাগাভাগি করছি।

বিজয়ের খবর যখন ফোনে আসে, তখন তিনি পরিবারের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মনে হয়েছিল এটা স্বপ্ন। যখন বুঝলাম সত্যি, তখন আনন্দে কেঁদে ফেলেছিলাম।

স্টুডিওতে কথা বলার সময় অসুস্থ বাবার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন সন্দীপ। তিন বছর ধরে দুবাইয়ে থাকা এই প্রবাসী জানান, এখন তার প্রথম পরিকল্পনা ভারতে ফিরে গিয়ে বাবার চিকিৎসার ব্যবস্থা করা। উপস্থাপক রিচার্ড তাকে শান্ত্বনা দিয়ে বলেন, ঠিক আছে, তুমি অসাধারণ করেছো।

দুই ভাই, এক বোন ও স্ত্রীসহ পরিবারের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, বন্ধুর পরামর্শ এবং নিজের নতুন ভাগ্যের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

ভারতীয় প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250