শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

এবার ঈদুল ফিতরের দিন মুক্তি পাওয়ার আগেই পাঁচটি সিনেমার মধ্যে গান প্রকাশিত হয়েছে মাত্র কয়েকটি। তবে এখন পর্যন্ত একটা গানও শ্রোতাদের মাঝে সেভাবে সাড়া ফেলতে পারেনি।

গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়নে পরিবর্তন এসেছে। এ ধারাবাহিকতায় এবার ঈদেও গানের চিত্রায়নে পরিবর্তনের ধারা অব্যাহত আছে। 

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান।

‘প্রিন্স’ সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ গানটি প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন তন্ময় পারভেজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি।

'রাক্ষস' সিনেমার একটি আইটেম গান 'বিলেত রাজা'। গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড অভিনেত্রী নাতালিয়া পারফর্ম করেছেন।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জি এম আশরাফ। গানটি গেয়েছেন জি এম আশরাফ ও দোলা রহমান।

একই সিনেমার ‘তুমি ছাড়া’ শিরোনামে প্রেমের গানটিতে সিয়ামের সঙ্গে আছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। গানের ভিডিওতে তাদের মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে। 

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গেয়েছেন ইমরান ও দোলা রহমান। গানটি সুরকার ইমরান।

আফরান নিশো ও পূজা চেরি অভিনীত 'দম' সিনেমার 'কোথায় পাব তাহারে' গানটি প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও পারশা মাহজাবীন।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন পারশা মাহজাবীন। গানটি 'দম' সিনেমার প্রকাশিত প্রথম গান।

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250