শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। অঙ্গীকারনামার যে বিষয়গুলো নিয়ে আপত্তি উঠেছে, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে পরিবর্তন, পরিবর্ধন ও ভাষাগত সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ বুধবার (২৭শে আগস্ট) কমিশন নিজেদের মধ্যে এ বিষয়ে বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, দলগুলোর মতামত সমন্বয় করে খসড়ায় আবার সংশোধনী আনা হবে।

কমিশনের এক সদস্য এ বিষয়ে মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘জুলাই সনদ পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। একই সঙ্গে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের বৈঠক শুরু হবে। খসড়ার যেসব বিষয়ে দলগুলো আপত্তি তুলেছে, সেগুলোর ভাষাগত পরিবর্তন করা হবে।' ওই সদস্য জানান, প্রাথমিকভাবে কয়েকটি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করা হবে। পরে একসঙ্গে সব দলের সঙ্গে বৈঠক হবে।

গত ১৬ই আগস্ট ৩০টি রাজনৈতিক দল ও জোটের কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ইসলামি ঐক্যজোট ছাড়া ২৯টি দল ও জোট তাদের মতামত কমিশনে প্রেরণ করেছে। দলগুলোর মতামতের সারসংক্ষেপ নিয়ে আজ বৈঠক করে ঐকমত্য কমিশন।

পরে ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ জাতীয় সনদে কীভাবে এসব মতামতের প্রতিফলন ঘটানো যায়, তা বিশ্লেষণ করা হয়। 

মতামতগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে জাতীয় সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গঠনের বিষয়েও সভায় আলোচনা হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলোর আপত্তি ও পরামর্শগুলো গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করছে কমিশন। যাতে সমন্বিতভাবে সবার মতামতের প্রতিফলন ঘটানো যায় এবং একই সঙ্গে সনদের আইনি ও সাংবিধানিক দিকও বিবেচনায় থাকে।

অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250