শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১৮ কিশোর-তরুণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফজরের জামাতে একটানা ৪০ দিন নামাজ আদায়ে মিলবে পুরস্কার। মুন্সিগঞ্জ সদরে এমন উদ্যোগে অংশ নিয়ে ১৮ জন কিশোর-তরুণ পেয়েছেন সাইকেল, ইলেকট্রিক চুলা, ডিনার সেট।

শুক্রবার (১৩ই ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পঞ্চসার ভট্টাচার্যেরভাগ এলাকায় অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এমন উদ্যোগে উচ্ছ্বসিত কিশোররা, আর প্রশংসা করছেন স্থানীয়রা।

আয়োজক ও স্থানীয়রা জানান, ভট্টচার্যেরভাগ স্থানীয় দারুল উলুম বি-বাগ কওমি মাদরাসা ও স্থানীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া তরুণ-কিশোরদের জামায়াতে ফজরের নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। মূল লক্ষ্য ছিল এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি অপসারণের সঙ্গে সঙ্গে কিশোর তরুণদের নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা। প্রায় দেড় মাস আগে এ ঘোষণায় অনেক কিশোর-তরুণ মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ১৮ জন কিশোর-তরুণ ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে পড়তে সক্ষম হয়। শুক্রবার তাদের নিয়ে ইবাদাতে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কুইজে বেশি নম্বর পাওয়া ৪ জনকে সাইকেল, পর্যাক্রমে ৬ জনকে ইলেকট্রিক চুলা ও বাকি ৮ জনকে ডিনার সেট উপহার দেওয়া হয়।

আরও পড়ুন: রিমান্ডে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র

নামাজে অংশ নেয়া শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা বলেন, শুধু সাইকেল কিংবা অন্য পুরস্কারের জন্য নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই নামাজ আদায় মূল্য লক্ষ্য ছিল। তবে পুরস্কার পেয়ে সবাই আনন্দিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. মঞ্জরুল আলম। দারুল উলুম বি-ভাগ কওমি মাদরাসার সভাপতি রমজান হোসেন ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান প্রমুখ।

এসি/ আই.কে.জে

নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250