শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: বাসস

নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সুষ্ঠু নির্বাচন ও গণভোট কমিশন জাতিকে উপহার দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আজ শনিবার (২৯শে নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মক ভোটিং’ হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এ মক ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

‘মক ভোটিং’ (ভোট দেওয়ার অনুশীলন) আয়োজন প্রসঙ্গে সিইসি বলেন, ‘শুধু ভোট দেওয়ার অনুশীলন নয়, কেন্দ্রের সামগ্রিক পরিবেশ, ভোটারদের সারি, পোলিং আর প্রিসাইডিং অফিসারদের অবস্থান, সাংবাদিকদের ভূমিকা—সবকিছু বাস্তবে কেমন হবে, তা যাচাই করতে এ মক ভোটিং আয়োজন করা হয়েছে।’ জাতীয় নির্বাচনের পাশাপাশি যেহেতু গণভোট করতে হবে, সে ক্ষেত্রে কত সময় লাগছে, এর বাস্তব মূল্যায়ন করতেই এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে বলেন সিইসি।

সিইসি আরও বলেন, ‘আমরা একটা রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অব সিচুয়েশন করছি। কারণ, আমরা নরমালি ৮টা থেকে ভোট শুরু করি। ৪টায় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে একটা গণভোট করতে হবে। গণভোট নির্বাচনের সঙ্গেই করতে হবে। তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। আজকের এ অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব, যে ৪২ হাজার ৭০০টি ভোটকেন্দ্র ঠিক করেছি, তা পর্যাপ্ত কি না?’

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘ওই সংখ্যক কেন্দ্র কি পর্যাপ্ত, ভোটের আর কেন্দ্র লাগবে, নাকি কক্ষ বাড়ালেই হবে। একটা কেন্দ্র বা কক্ষ বাড়ানো মানে লোকবল বাড়ে, ব্যালট বাক্স বাড়ে। অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট যোগ করতে হয়। অতিরিক্ত কি ব্যবস্থা করতে হবে—সেটার বাস্তব ধারণা নিয়ে মূল্যায়ন করা হবে।’

অনুমানের ভিত্তিতে নয় বাস্তবতার ভিত্তিতে আগাতে চান বলে জানান সিইসি। তিনি বলেন, ‘প্র্যাকটিক্যালি দেখে ও আজকে রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে তারপর আমরা প্ল্যানিংটা করব। তাহলে আমরা হিসাব করতে পারব যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয়, বাড়াব।’

এ এম এম নাসির উদ্দীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250