বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

এআইয়ের সঙ্গে সন্তানের মতো আচরণ করতে হবে: মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘রোবট এখানে চলে এসেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত দশকগুলোর জন্য আমেরিকার শিশুদের প্রস্তুত করাটা আমাদের দায়িত্ব।’ হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে কথাগুলো বলেন আমেরিকার ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। সাধারণত তাকে এ ধরনের অনুষ্ঠানে দেখা যায় না বললেই চলে। খবর বিবিসির।

চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাসংক্রান্ত টাস্কফোর্স গঠন করা হয়। অনুষ্ঠানটি ছিল এ নিয়েই। সেখানে মেলানিয়া বলেন, ‘আমাদের ভবিষ্যৎ আর বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো নেই। প্রাথমিক এই পর্যায়ে আমাদের কর্তব্য হলো এআইয়ের সঙ্গে নিজেদের সন্তানের মতো আচরণ করা। এআইয়ের ক্ষমতায়ন করা, তবে সতর্ক দিকনির্দেশনার মধ্য দিয়ে।’

গত জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর আগের তুলনায় বেশ সক্রিয় হয়েছেন মেলানিয়া। এখন তিনি মূলত নজর দিচ্ছেন শিশুদের ওপর। এ ছাড়া ট্রাম্পের প্রথম মেয়াদে হাতে নেওয়া ‘বি বেস্ট’ উদ্যোগ নিয়েও কাজ করছেন। এই উদ্যোগের লক্ষ্য হলো জনকল্যাণ ও সাইবার জগতে হয়রানি ও আফিমজাতীয় ওষুধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।

মেলানিয়া ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250