রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে চীন। শিগগির বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছে দেশটি।

মঙ্গলবার (৬ই আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব কথা বলেন।

আরো পড়ুন : বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ জাতিসংঘের

সংবাদ সম্মেলনে লিন জিয়ানকে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে চীনের অবস্থান কী? এর জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন।

বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে, দেশটির সমাজে খুব শিগগির স্থিতিশীলতা ফিরে আসবে।

এস/কেবি

চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250