রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

২৬ বছর পর আবারো ফিরছেন গ্যাংস্টার রঘু!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের ক্যারিয়ারে অন্যতম একটি সিনেমা ‌‘বাস্তব’। এটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। নির্মাণ করেছেন মহেশ মঞ্জরেকার। গ্যাংস্টারভিত্তিক সিনেমাটি তুমুল সাড়া ফেলেছিল। বক্স অফিসেও ভালো আয় করেছিল এটি। ভারতের গ্যাংস্টার ফিল্ম হিসেবে ছবিটিকে কালজয়ী বলেও মানেন অনেকে। ছবিতে সঞ্জয় দত্তের রঘু চরিত্রটি সিনেমাপ্রেমীদের মধ্যে আজও মুগ্ধতার জন্ম দেয়।

নতুন খবর হলো আবারও রঘু হয়ে পর্দায় ফিরতে চলেছেন সঞ্জয়। ২৬ বছর পর সঞ্জয়কে নিয়েই মহেশ মঞ্জরেকার ‘বাস্তব’ ছবির সিক্যুয়েল নির্মাণ করার কথা জানিয়েছেন। তিনি ছবির নাম ঠিক রেখেছেন ‘বাস্তব ২’।

বলিউডে বেশ সফল ও মজবুত একটি জুটি সঞ্জয় দত্ত এবং মহেশ মঞ্জরেকারের। এর আগে ‘বাস্তব’, ‘কুরুক্ষেত্র’, ‘হাতিয়ার’, ‘পিতাহ’, ‘বিরুদ্ধ’ এবং ‘বাহ লাইফ হো তো আয়সি’সহ বেশ কিছু ছবিতে একসাথে কাজ করেছেন দুই নায়ক ও পরিচালক। আবারও তারা এক হতে চলেছেন তাদেরই সুপারহিট সিনেমার সিক্যুয়েলে।

আরো পড়ুন : অভিনয় ছেড়ে সন্ন্যাস নিলেন বলিউড নায়িকা মমতা কুলকার্নি

এক সূত্রের বরাতে পিঙ্কভিলা জানিয়েছে, মহেশ মঞ্জরেকার ‘বাস্তব ২’ ছবির জন্য একটি এমন গল্প তৈরি করছেন যা বর্তমান প্রেক্ষাপটে রঘুকে তুলে ধরবে। সঞ্জয় দত্ত এই চরিত্রে ফিরে আসার জন্য খুবই উচ্ছ্বসিত বলেও জানান তিনি। দুজনে শিগগিরই বসবেন ছবিটি নিয়ে।

সূত্রটি আরও জানিয়েছে, এই চলচ্চিত্রটির প্রযোজক হবেন সুবাশ কালে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হতে পারে এর শুটিং।

আরও জানা গেছে, ‘বাস্তব’ ছবির সিক্যুয়েলে সঞ্জয়ের সঙ্গে আরও একজন নায়ককে দেখা যাবে। তিনি এই প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন। তবে ছবিতে অভিনেত্রী হিসেবে কারা থাকছেন সে নিয়ে কিছু জানা যায়নি।

সূত্র আর বলছে, ‘বাস্তব ২’ হতে চলেছে অন্যতম বৃহত্তম গ্যাংস্টার ফিল্ম। এর বাজেট হবে বিশাল। নির্মাণে থাকবে অনেক ভিএফএক্সের কাজ।

এস/ আই.কে.জে


গ্যাংস্টার রঘু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250