বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ঐশ্বরিয়া বলিউডের একমাত্র ‘ন্যাচারাল বিউটি’: ফারাহ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সিনেমা জগতে সৌন্দর্যের ধারণা এবং প্লাস্টিক সার্জারির বাড়তে থাকা প্রবণতা নিয়ে চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন। তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বলিউডের একমাত্র ‘ন্যাচারাল বিউটি’ বলে উল্লেখ করেন। 

সাম্প্রতিক এক ইউটিউব ভ্লগে ফারাহ খান ইন্ডাস্ট্রিতে প্রাকৃতিক সৌন্দর্য বনাম কৃত্রিম সৌন্দর্য নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভ্লগের এক পর্যায়ে, তার রাঁধুনি দিলীপ কুমার ফারাহর উজ্জ্বল ত্বকের প্রশংসা করলে তিনি হাসতে হাসতে সেটিকে নিজের ‘প্রাকৃতিক উজ্জ্বলতা’ এবং ‘প্রাকৃতিক সৌন্দর্য’ বলে জানান। 

এরপর আলাপের এক পর্যায়ে ফারাহ বলিউডে সৌন্দর্যের মানদণ্ড কীভাবে বদলে গেছে, তা নিয়ে ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেন।  তিনি বলেন, ‘ঐশ্বরিয়া রায় ছাড়া বলিউডে সম্ভবত এমন কোনো অভিনেত্রী নেই, যাকে সত্যিকার অর্থে ‘প্রাকৃতিকভাবে সুন্দর’ বলা যায়।’

ফারাহর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে- যেখানে অনেকে একে বর্তমানে বলিউড অভিনেত্রীদের সৌন্দর্যের প্রতি যে প্রবণতা বাড়ছে, তার প্রতি একটি সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে দেখছেন। 

উল্লেখ্য, ভ্লগে ফারাহ খান তার আসন্ন পরিচালনা প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি জানান, এই বছরের শেষের দিকে একটি নতুন ছবির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার। 

জে.এস/

ফারাহ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250