বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলার রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জন আসামির বিরুদ্ধে করা পৃথক তিন মামলার রায় আজ বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) ঘোষণা করবেন আদালত। 

ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুনের আদালত এই রায় ঘোষণা করবেন।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। এ ছাড়া নিরাপত্তা জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, নিয়মিত সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবির দুই প্লাটুন সদস্য দায়িত্বে আছেন। এ ছাড়া স্থানীয় থানার পুলিশ ও র‍্যাবের সদস্যরা টহলে আছেন। নিরাপত্তা নিয়ে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।

এদিকে সকালে পৃথক তিন মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়েছে।

জে.এস/

আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250