বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো গোলাম দস্তগীর গাজীকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১লা অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে আদালতে আনা হয়। এরপর তদন্ত কর্মকর্তা তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উত্তর মুগদাপাড়ায় হাসান মাহমুদ নামে এক সাংবাদিক ও বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় গাজীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমান, সাবের হোসেন চৌধুরী, নজরুল ইসলাম বাবু, শাহজাহান খান, মশিউর রহমান রাঙ্গা, এনায়েত উল্লাহ, এরফান সেলিম, লোটাস কামাল, আতিকুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই মাসের ৩১ তারিখ দিবাগত রাত দেড়টায় সবুজবাগ থানাধীন উত্তর মুগদাপাড়ার নিজ বাসা থেকে বের হন জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাসান মাহমুদ। পেশায় সাংবাদিক হাসান ওই রাতে বাসায় না ফেরায় তার স্ত্রী অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন ৫০/৬০ জন সাদা পোশাকে অস্ত্রধারী লোক তাকে তুলে নিয়ে গেছেন। পরে জানতে পারেন ছাপরা মসজিদের সামনে রাস্তার ওপর তিনি পড়ে আছেন। ভোর ৫টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে হাসান মাহমুদকে মুগদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৯শে আগস্ট ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪শে আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে।

এসি/কেবি

গ্রেফতার গোলাম দস্তগীর গাজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250