মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

১০ জনের দল নিয়েই ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসে ফাইনাল খেলা দুটি দলই ছিল ব্রাজিলের। বোটাফোগো ও অ্যাতলেটিকো মিনেইরোর মধ্যকার ফাইনালটি হয়েছে উত্তেজনায় ঠাসা। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বোটাফোগো। তবে শেষ পর্যন্ত তারাই ৩-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে হয় মহাদেশীয় ক্লাব ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্রথমবার লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন হওয়ার পথে বোটাফোগোর হয়ে একটি করে গোল করেছেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস এবং জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর পক্ষে এদুয়ার্দো ভার্গাস একমাত্র গোলটি করে ব্যবধান কমান।

ম্যাচজুড়ে দাপট ছিল মিনেইরোর, জয় কেবল বোটাফোগোর দখলে গেছে। স্বাভাবিকভাবেই ১০ জনের দল নিয়ে চ্যাম্পিয়দের ম্যাচজুড়ে তটস্থ থাকতে হয়েছে, তাদের পায়ে বলের দখল ছিল মাত্র ২০ শতাংশ। এমনকি পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৮টি, যার মধ্যে গোলের লক্ষ্যে ৩টি। অন্যদিকে, ৮০ শতাংশ বল দখলে রেখে মিনেইরো ২২টি শট নিয়েছে। যদিও বেলো হরিজন্তের ক্লাব কেবল ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

আরো পড়ুন : সবচেয়ে কম ওভারে টেস্ট জয়ের রেকর্ড ইংল্যান্ডের

ব্রাজিলের রিও ডি জেনেইরোর ক্লাব বোটোফোগো ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় মিডফিল্ডার গ্রেগরি লাল কার্ড দেখায়। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় লাফিয়ে উঠে তিনি মিনেইরোর ফাউস্তো ভেরার মুখে লাথি মেরে বসেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান বোটাফোগোর এই তারকাকে। এরপর থেকে ক্রমাগত মিনেইরোর আক্রমণ সামলাতে খাবি খেতে হয়েছে ক্লাবটিকে। 

ম্যাচের ৩৫ মিনিটে হেনরিকের গোলে লিড নেয় বোটাফোগো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। আবারও আক্রমণে উঠে মিনেইরোর রক্ষণে ঢুকে গেলে গোলরক্ষক এভারসন হেনরিককে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। ৪৪তম মিনিটে সফল লক্ষ্যভেদে মিডফিল্ডার টেলেস বোটাফোগোর স্কোরলাইন ২-০ করেন।

মিনেইরো অবশ্য দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান কমায়। বদলি নামা এদুয়ার্দো ভার্গাস ৪৭তম মিনিটে দারুণ এক কর্নারে হেডে গোল করেন। তবে চিলিয়ান এই তারকার ‍উদযাপন শেষ পর্যন্ত স্থায়ী করতে পারেনি মিনেইরো। নিশ্চিত হারের পথে থাকার পর যোগ করা সময়ের সপ্তম মিনিটে আরেকটি গোল করে বোটাফোগো। জুনিয়র সান্তোসের গোলে তারা বড় জয় নিয়ে প্রথমবার লিবার্তাদোরেসের শিরোপা উৎসবে মাতে।

২০২৫ সালে প্রথমবার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। কোপা লিবার্তাদোরেস জিতে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই বৈশ্বিক প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। 

এস/ আই.কে.জে/

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250