মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

আগামী বছর ২৭ দিন ব্যাংক বন্ধ থাকবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৫ সালে ব্যাংকগুলোর জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরে ছুটি থাকবে ২৭ দিন। এ ছুটি সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।

রোববার (১৭ই নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিজ্ঞপ্তি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নতুন তালিকা অনুযায়ী আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ই ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬শে মার্চ, জুমাতুল বিদা ও শবে কদরে ২৮শে মার্চ ব্যাংক বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯শে মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। ঈদুল ফিতরের আগের দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দুদিন ব্যাংক বন্ধ রাখা হবে।

এর পর বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ই এপ্রিল, মে দিবস উপলক্ষে ১লা মে ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ই মে ব্যাংক বন্ধ থাকবে। ৫ থেকে ১০ই জুন এ ছয়দিন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

আরও পড়ুন: ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকায় চাল কিনবে সরকার

এছাড়া ১লা জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে একদিন, আশুরা উপলক্ষে ৬ই জুলাই, জন্মাষ্টমী ১৬ই আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ই সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ১লা ও ২রা অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫শে ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষে ৩১শে ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।  

এসি/ আই.কে.জে/


ব্যাংক বন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250