মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কাতারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। এতে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোন আলাপের পর এই কথা বলেন। খবর দ্য ন্যাশনের।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ন্যাশনের খবরে বলা হয়েছে, আলোচনায় দুই পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করে। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

এ সময় তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করে। পাশাপাশি অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া এবং অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেয়।

উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেছে এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে টেকসই সম্পৃক্ততার ওপর জোর দেয়। চলতি মাসে এ নিয়ে তৃতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এ ছাড়া, সম্প্রতি বহুপক্ষীয় একটি ফোরামে সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ করেন।

এদিকে, পৃথক এক টেলিফোনালাপে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার কাতারের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফির সঙ্গে কথা বলেন। আলোচনায় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে কথা বলেন। পাশাপাশি পারস্পরিক আগ্রহের বিষয়গুলো এবং চলমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

জে.এস/

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250