বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বাঁচা-মরার লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাদে সীমিত ওভারের ক্রিকেটে যেন সাক্ষাৎই হয় না পাকিস্তান-শ্রীলঙ্কার। ওয়ানডেতে সর্বশেষ সিরিজ খেলেছে ৬ বছর আগে। টি-টোয়েন্টিতেও তা-ই। ৩ বছর আগে এশিয়া কাপের ফাইনালের পর আবারও সেই এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে তারা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইটি শুরু হবে আজ রাত (২৩শে সেপ্টেম্বর) সাড়ে ৮টায়। দুই দলের জন্য ম্যাচটি বাঁচা-মরার। কারণ, হারলে কার্যত শেষ হয়ে যাবে ফাইনাল খেলার সম্ভাবনা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখই দেখেছে তারা।

গ্রুপ পর্বের ৩ ম্যাচের প্রতিটিতে জয় পেলেও সুপার ফোরের শুরুতে বাংলাদেশের কাছে হেরে যায় শ্রীলঙ্কা। সেই হার ভুলে ঘুরে দাঁড়ানোয় চোখ অধিনায়ক চারিত আসালাঙ্কার, ‘আমরা সবাই জানি ম্যাচটি আমাদের জিততেই হবে। বাংলাদেশের বিপক্ষে বাজেভাবে হেরেছি আমরা। সেই হার ভুলে আমাদের সামনে এগোতে হবে। বাকি দুটি ম্যাচ যদি জিতি, তাহলে সহজেই ফাইনালে যেতে পারব।’

পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান অবশ্য শ্রীলঙ্কাকে হারাতে আত্মবিশ্বাসী। পরশু ভারতের কাছে ৬ উইকেটে হারলেও ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তিনি, ‘যেভাবে আমরা ভারতের বিপক্ষে ব্যাটিং করেছি, ছেলেরা খুবই আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার ব্যাপারে কথা বলতে গেলে আমরা ম্যাচটি জিতব। কারণ, এটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। প্রস্তুতি আমাদের দুর্দান্ত। সবাই চায় ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে।’

জে.এস/

ক্রিকেট এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250