রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

নায়িকার মন রাখতে বরফের ওপর ডিগবাজি খেলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যিনি বেশি আলোচনায় থাকেন তিনি হলেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। সম্প্রতি ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে শোরগোল শোনা যাচ্ছে। 

বর্তমানে জায়েদ খান অবস্থান করছেন আমেরিকায়। নিয়মিত স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি ছুটে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও। শুধু আমেরিকায় নয়, অনুষ্ঠান বা স্টেজ শো’র জন্য ছুটছেন কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ নানা দেশে। 

এদিকে, নায়িকার অনুরোধ রাখতে জায়েদ খান তার ভাইরাল ডিগবাজি দিলেন, তাও আবার বরফের মাঝে। আর সেই ঘটনার একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেলল।’

আরও পড়ুন: চোখ পিটপিট করে স্বস্তির হাসি হাসতাম : স্বস্তিকা

জায়েদ খান জানান, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের ওপর ডিগবাজি দিয়েছেন তিনি। এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। আর সামনে ছিলেন চিত্রনায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোটপর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম। মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই শোবিজের এই তারকারা বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। 

এসি/কেবি

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250