মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ সমর্থকদের গ্রেপ্তারে নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের *** ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জানাতে বলেছে সংসদীয় কমিটি *** ফেসবুকে নবীকে অবমাননার জেরে সৌদিতে মৃত্যুদণ্ড, শ্রীলঙ্কায় ক্ষমার আবেদন *** আদালত চত্বর থেকে পালিয়ে ৪ মাস, গ্রেপ্তারের পর ফের পালালেন সেই আসামি *** এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি বুধবার *** হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট ১১৩৪ *** ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ *** মেসির বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে হুড়োহুড়ি, দাম বেড়েছে সাত গুণ *** সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে হবে: সম্পাদক পরিষদ *** ঢাকার কী ‘বার্তা’ নিয়ে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী

‘আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তাসকিন আহমেদ। ২ টেস্ট মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট। এমন সাফল্যে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। গতকাল মঙ্গলবার (৩রা ডিসেম্বর) শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। পরে সিরিজ সেরার পুরস্কার হাতে অনুভূতি ব্যক্ত করেছেন টাইগার এই পেসার।

তাসকিন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।'

আরো পড়ুন : বিপিএলের থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন ড. ইউনূস

সিরিজ ড্র করাকে বড় অর্জন বলছেন তাসকিন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’

পরে সিরিজ সেরার ট্রফিটা উঁচিয়ে তাসকিন আরও বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশাআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’

এস/কেবি

তাসকিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250