বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

স্মার্টফোন হারিয়ে গেলেও ছবি-তথ্য সুরক্ষিত থাকবে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের নিত্যজীবনের প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে স্মার্টফোন। অনেক সময় মনের ভুলে স্মার্টফোন হারিয়ে যায়। কখনো আবার স্মার্টফোন চুরি হয়ে যায়। ছিনতাইকারীর কবলেও পড়েন কেউ কেউ। ফলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। তবে এবার চিন্তার কোনো কারণ নেই কারণ স্মার্টফোন হারিয়ে গেলেও ছবি-তথ্য সুরক্ষিত থাকবে!  

ফোনে থাকা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েডে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধা আগে থেকেই চালু করে রাখতে হবে। তাহলেই ফোন হারিয়ে গেলেও চিন্তার কিছু নেই।

আরো পড়ুন : গুগল সার্চের গোপন তথ্য ফাঁস!

ফাইন্ড মাই ডিভাইস সুবিধা চালু করবেন যেভাবে

প্রথমে সেটিংস চালু করুন।

গুগল সিলেক্ট করুন।

সেখানে ‘অল সার্ভিস’-এ ট্যাপ করুন।

সেখানে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সিলেক্ট করতে হবে।

এর পর ‘ইউজ ফাইন্ড মাই ডিভাইস’ সুইচ অন করুন।

এবার হারিয়ে যাওয়া স্মার্টফোনের নাম অন্য কোনো ওয়েব ব্রাউজার কিংবা ডিভাইস থেকে ট্যাপ করলেই সেটির অবস্থান দেখা যাবে। এখন সমস্ত স্মার্ট ডিভাইসেই গুগল লগ ইন করা থাকে। এর সাহায্যে স্মার্টওয়াচ, ইয়ারবাড ইত্যাদি সবই খুঁজে পাবেন সার্চ করলে। তবে মনে রাখতে হবে এটা তখনই সম্ভব হবে যখন আপনার হারানো ডিভাইসে ইন্টারনেট চালু করা থাকবে।

যদি কেউ সেটি সুইচ বন্ধ করে দেয় সেক্ষেত্রে আর লোকেশন দেখা যাবে না। তবে চালু করার সময় যে লোকেশন ছিলো সেটা দেখা যাবে। আর যদি আপনি নিশ্চিত থাকেন আপনার ফোনটি চুরি হয়েছে, তাহলে ইন্টারনেট চালু থাকলে দূর থেকেই ফোনটির নতুন পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করতে পারবেন। ডিলিট করতে পারেন সব তথ্য। তবে এতে কিন্তু সব পরিবর্তনই হবে স্থায়ী। ফলে পরে ফোন খুঁজে পেলেও হারানো ছবি, ভিডিও ইত্যাদি আর খুঁজে পাবেন না।

এছাড়াও ফোনে সব সময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক অন রাখুন। এর ফলে কেউ ফোন চুরি করলেও সহজেই অ্যাক্সেস পাবে না। তাছাড়া নিয়মিত ফোনের তথ্যের ব্যাক আপ রাখুন। ফোন চুরি হয়ে গেলেও সব তথ্য  ডিলিট দিলেও হারাবে না কিছুই।

এস/ আই.কে.জে/


টিপস স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250