মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

গুগল সার্চের গোপন তথ্য ফাঁস!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল ওয়েবপেজ র‌্যাঙ্ক করার জন্য ব্যবহারকারীদের তথ্য কীভাবে সংগ্রহ করে তার গোপন তথ্য ফাঁস হয়েছে। গুগল নিশ্চিত করেছে যে, তাদের প্রায় আড়াই হাজার অভ্যন্তরীণ গোপন ডকুমেন্ট ফাঁস হয়েছে। তবে কোম্পানিটি এটি ব্যবহারে সতর্কতা জারি করে বলেছে, এই তথ্যগুলো অসম্পূর্ণ বা পুরোনো।

মার্কিন একটি সংবাদমাধ্যম গুগলের এক মুখপাত্রকে বলেছেন, ‘আমরা পুরোনো বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে সার্চের বিষয়ে ভুল অনুমান করা থেকে ব্যবহারকারীদের সতর্ক করব।’

আরো পড়ুন : প্লাস্টিক রিসাইক্লিং করার নতুন উপায়

এসইও বিশেষজ্ঞ র‍্যান্ড ফিশকিন নিজের একটি ব্লগে জানান, গুগলের সার্চ বিভাগের কর্মী দাবি করা এক ব্যক্তি তাঁকে আড়াই হাজার পৃষ্ঠার ডকুমেন্ট দিয়েছেন। এগুলো সত্যি হলে এসইও, মার্কেটিং ও প্রকাশনা শিল্পে ব্যাপক প্রভাব পড়তে পারে।

ফিশকিনকে পাঠানো ইমেলটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গুগলের সাবেক কর্মীরা নথির বৈধতা নিশ্চিত করেছেন।

ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায় যে, ক্রোম ব্যবহারকারীদের তথ্য ও ক্লিক থেকে তথ্য সংগ্রহ করে গুগল। তবে এই তথ্য সার্চ র‍্যাঙ্কিংয়ের কাজে কীভাবে লাগানো হয় তা স্পষ্ট করে বলা হয়নি। ফাঁস হওয়া তথ্যগুলোতে গুগল সার্চের অ্যালগরিদম ফাঁস করা হয়। এটি ওয়েবের ওপর নির্ভরশীল বিভিন্ন শিল্পকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : দ্য ভার্জ

এস/  আই.কে.জে


গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250