সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত পরিস্থিতি নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘‘প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনও পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না।’’

সোমবার (১৩ই জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।

ভারতের সেনাবাহিনীর ‘আর্মি ডে’র আগে সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘‘আমরা প্রতিবেশী। আমাদের একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনও ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না।’’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় এই সেনাপ্রধান বলেন, ‘‘সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকেও বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।’’

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনও ‘সমস্যা নেই’ দাবি করেছেন জেনারেল দ্বিবেদী।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘‘বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটলো, তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪শে নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে।’’ 

‘‘সামরিক সহযোগিতার বিষয়ে বলা যায়, সেটি আবারও আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনও ছাড় নেই। কেবল একটি বিষয় হলো, যে যৌথ মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।’’

বার্ষিক এই সংবাদ সম্মেলনে নির্বাচিত সরকারের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘‘বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।’’

ওআ/কেবি

সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250