রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

কফি-চা নয়, গরমে ঝটপট এনার্জি পেতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

শরীরে পুষ্টির ঘাটতির অন্যতম কারণ অনিয়মিত লাইফস্টাইল আর অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া। আর তখনই শারীরিক ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। এনার্জি লেভেল বাড়াতে আপনাকে খাদ্যাভ্যাসের ওপরই জোর দিতে হবে।

দিনের প্রথম খাবার পুষ্টিকর হওয়া চাই। এতে যত বেশি দানাশস্য রাখবেন, আপনার স্বাস্থ্যের জন্য তত উপকারী। ওটস, ব্রাউন রাইস ও কিনোয়ার মতো খাবার ফাইবারে ভরপুর হয়। এগুলো পেটকে ভর্তি রাখে ও এনার্জি জোগায়। এমনকি ওজনও কমায়।

দিনের শুরুতে চা-কফি না খাওয়াই ভালো। এতে থাকা ক্যাফেইন তাৎক্ষণিক এনার্জি জোগালেও পরে শারীরিক অস্বস্তি বাড়িয়ে তোলে। চেষ্টা করুন ক্যাফেইন ছাড়া চা খাওয়ার। এক্ষেত্রে গ্রিন টি, আদার চা কিংবা মিন্ট টি খেতে পারেন। এগুলো ক্লান্তি দূর করতেও সহায়ক।

আরো পড়ুন : ঘুমের আগে মনকে প্রশান্ত করুন কিন্তু কীভাবে?

সবসময় পাতে মৌসুমি শাকসবজি ও ফলমূল রাখুন। এতে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এগুলো দেহে পুষ্টির ঘাটতি পূরণ করে ও শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে।

দেহে কাজ করার শক্তির ঘাটতি যাতে না হয়, সেজন্য প্লেটে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। মাছ, মাংস, ডিম, ডাল ও পনিরের মতো খাবার থাকা প্রোটিন পেশির কার্যকারিতা এবং বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে।

রোগের হাত থেকে সুরক্ষিত থাকতে গেলে প্রোবায়োটিক ডায়েটে রাখতে হবে। টক দই হলো প্রোবায়োটিকের সমৃদ্ধ উৎস। এছাড়া, সবজি দিয়ে তৈরি আচারেও প্রোবায়োটিক পাওয়া যায়। এসব খাবারও শারীরিক এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে।

ভাজাপোড়া ও চিনি যুক্ত খাবার যত বেশি খাবেন, এনার্জি কমবে। মুখরোচক স্ন্যাকসের খোঁজে থাকলে স্বাস্থ্যকর খাবারই বেছে নিন। প্রক্রিয়াজাত স্ন্যাকস খেলে শরীরে রোগের ঝুঁকি বাড়বে।

মেজাজ ও এনার্জি লেভেলকে উন্নত করতে সেরোটোনিন যুক্ত খাবার খান। চিকেন, ডিম, চিজ, স্যামন, বাদাম, বীজ ও আনারসের মতো খাবারকে ডায়েটে রাখুন। এগুলো শারীরিক এনার্জি লেভেল বাড়াতে সক্ষম। 

এস/  আই.কে.জে/

এনার্জি খাদ্যাভ্যাস মৌসুমি শাকসবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250