বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

গাজায় ত্রাণ বিতরণ চুক্তির কাছাকাছি আমেরিকা-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

হামাসের নিয়ন্ত্রণ ছাড়াই গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমেরিকা, ইসরায়েল ও একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। গতকাল শুক্রবার (২রা মে) বার্তা সংস্থা অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, নতুন এ ত্রাণ বিতরণ ব্যবস্থা হামাসকে দুর্বল করে দেবে। কারণ সাহায্য বিতরণ তাদের রাজস্ব থেকে বঞ্চিত করবে এবং তাদের ওপর জনগণের নির্ভরতা হ্রাস করবে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি উপত্যকায় খাদ্য ও ওষুধ সরবরাহের অনুমতি প্রসঙ্গে আলোচনার এক সপ্তাহ পর এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।  

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানায়, এ নতুন ত্রাণ ব্যবস্থা উদযাপন করার মতো। ইসরাইলের কৌশলগত মন্ত্রী রন ডার্মারের নেতৃত্বে এ নতুন ব্যবস্থা তৈরির প্রচেষ্টা চলছে।

এদিকে গত ১৯শে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনিদের ওপর হামলা শুরুর আগেই ২রা মার্চ থেকে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় দখলদার ইসরায়েল বাহিনী। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দারা ক্ষুধা-তৃষ্ণায় মানবেতর জীবনযাপন করছে। 

আরএইচ/





আমেরিকা-ইসরায়েল গাজায় ত্রাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250