রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

সাগরে মাছ ধরা নিষেধ, পায়রা নদীতে ধরা পড়ছে বড় বড় ইলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছের উৎপাদন ও মজুত বৃদ্ধির লক্ষ্যে মাছ শিকারে নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর বাজারগুলোতে মিলছে বড় আকারের ইলিশ। বিক্রেতাদের দাবি, এসব ইলিশ মাছ স্থানীয় নদীর, যার অধিকাংশই পায়রা নদীতে ধরা পড়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার (১৮ই জুন) সন্ধ্যার পর পটুয়াখালী শহরের নিউমার্কেট মাছ বাজারে গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচজন বিক্রেতা বিভিন্ন আকারের ইলিশের পসরা সাজিয়ে বসেছেন। এসব ইলিশের অধিকাংশই ৯০০ গ্রাম থেকে ১১০০ গ্রাম ওজনের।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ তারা ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

আরো পড়ুন: ঈদ ঘিরে বাড়তি ভাড়া আদায়, ৩ পরিবহনকে জরিমানা

বিক্রেতা বসির আহমেদ বলেন, যেহেতু সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে, তাই এখন যে মাছ দেখছেন তা সবই এই পায়রা নদীর মাছ। এখন মোটামুটি ভালো আকারের ইলিশ ধরা পড়ছে। ঈদের পরদিন হওয়ায় আজ বাজারে ক্রেতা কিছুটা কম। গত সপ্তাহে যে ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হয়েছে এখন তা ১৬০০ টাকায় বিক্রি করছি।

সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজার অনেকটা চাষের মাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এদিন বাজারে পাঙাস, তেলাপিয়া, কৈ, শিং এবং রুই জাতীয় মাছ বেশি দেখা গেছে।

নিউমার্কেটে আসা ক্রেতা সাজিদ হোসেন শাওন বলেন, যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ আছে, সে কারণে কিছুটা নিশ্চিত হওয়া গেলো যে এসব মাছ নদীর। এছাড়া মাছের রংটাও দেখতে বেশ ভালো লাগলো। তাজা মাছ, সে কারণে ১৬০০ টাকা কেজি দরে একটি কিনলাম।

গত ২০শে মে থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, যা শেষ হবে ২৩শে জুলাই।

এসি/ আই.কে.জে

ইলিশ সাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250