শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত ‘র’–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (র) এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নয়াদিল্লির একটি আদালত।

বিকাশের বিরুদ্ধে নিউইয়র্কভিত্তিক খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকা ও অর্থপাচারের অভিযোগ এনেছে আমেরিকা। খবর দ্য ওয়্যারের।

তবে অপহরণ ও চাঁদাবাজির পৃথক একটি মামলায় বিকাশ আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ার কারণে দিল্লির আদালত তার বিরুদ্ধে ওই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জজ সৌরভ প্রতাপ সিং লাল গত সোমবার (২৫শে আগস্ট) ওই আদেশ দেন। আদালত সূত্র জানায়, বিকাশ যাদবকে বারবার ডেকে পাঠানোর পরও আদালতে সেদিন অনুপস্থিত থাকেন তিনি।

এমন প্রেক্ষাপটে আদালত অভিযুক্ত বিকাশ যাদবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তার জামিনদারের কাছে নোটিশ পাঠানোর নির্দেশ দেন। আদালতের নথি অনুযায়ী, বিকাশের পরিবারের একজন সদস্য এ মামলায় জামিনদার হয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এর আগে বিকাশ যাদবের আইনজীবীর করা আবেদনের ভিত্তিতে কয়েক দফা শুনানিতে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছিল।

২০২৩ সালের নভেম্বরে আমেরিকার প্রসিকিউটররা ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের বিরুদ্ধে পান্নুন হত্যাচেষ্টার অভিযোগ আনেন। তাদের দাবি ছিল, তিনি ভারতের এক সরকারি কর্মকর্তার নির্দেশে কাজটি করছিলেন। ওই ভারতীয় সরকারি কর্মকর্তাকে সে সময় শুধু ‘সিসি-১’ নামে শনাক্ত করা হয়েছিল।

রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (র) গুরপতবন্ত সিং পান্নুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250