সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সুস্থ থাকতে বৃষ্টির দিনে যেসব সতর্কতা অবলম্বন করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাদেশ বৃষ্টির কবলে পড়েছে। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। আবার গত কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলেন, বৃষ্টির দিনে শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণে হতে পারে জ্বর। তাই বৃষ্টির দিনে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বাইরে যাওয়ার সময়। বৃষ্টির দিনে বাইরে গেলে সঙ্গে নিতে হবে ছাতা, রেইনকোট। আবার কোনো কারণে বৃষ্টিতে ভিজলে, ঘরে ফিরে বৃষ্টির পানি মুছতে হবে। তা না হলে ঠান্ডা জমে গিয়ে জ্বর, কাশি, সর্দি হতে পারে।

এছাড়া বৃষ্টির দিনে রাস্তায় পানি জমে। এই পানিতে থাকে নানা রকমের জীবাণু। ফলে হতে পারে বিভিন্ন রোগের সংক্রমণ। রাস্তার এই পানি এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বৃষ্টির দিনে নিজেকে সুস্থ রাখার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আসুন জেনে নিন, সুস্থ থাকার কিছু উপায়:

আরো পড়ুন : শিশুর খাবারে লবণ দেওয়া কি ভালো?

১. জ্বর, কাশি, সর্দি হলে বিশ্রাম নিন।

২. প্রয়োজনে হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে গার্গল করতে পারেন।

৩. এই সময় ফ্রিজের ঠান্ডা পানি বা খাবার সরাসরি খাবেন না।

৪. মৌসুমি ফল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।

৫. হালকা গরম পানিতে লেবু, মধু দিয়ে পান করতে পারেন।

৬. নিতে পারেন গরম পানির ভাপ।

৭. এছাড়া আদা চা, মসলাযুক্ত চা পান করতে পারেন।

৮. বয়স্ক ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বয়স্ক এবং শিশুদের বিষয়ে সতর্ক হন।

৯. বাড়ির আশপাশের জলাবদ্ধতা যতটুকু সম্ভব পরিষ্কার করার চেষ্টা করুন।

১০. বেশি সমস্যা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নিন।

এস/  আই.কে.জে

সতর্কতা বৃষ্টির পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250