বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

তারেক রহমান রাজশাহী আসছেন ২৮শে জানুয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

নির্বাচনী জনসভায় যোগ দিতে ২৮শে জানুয়ারি রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

গতকাল শনিবার (২৪শে জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত।

শাহীন সৈকত জানান, ২৮শে জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিএনপি নেতা-কর্মীরা জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

সৈয়দ শাহীন সৈকত বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই জনসভায় তিনি দলের নির্বাচনী অঙ্গীকার ও রাজনৈতিক দিকনির্দেশনা রাজশাহীর মানুষের সামনে তুলে ধরবেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশলগত অবস্থানও স্পষ্ট করবেন।

সফরসূচি অনুযায়ী ২৮শে জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

জনসভা শেষে বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। নওগাঁর কর্মসূচি শেষ করে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250