বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী *** আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে *** হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড *** ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো *** ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ

বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছে ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২৮শে আগস্ট) ইসির উপসচিব মো. হেলাল উদ্দিন খান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের অফিসগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

আরো পড়ুন : অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুবিভাগ/অধিশাখা ভিত্তিক, সব প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের মাধ্যমে, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তা-কর্মচারীরা মহাপরিচালকের মাধ্যমে এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে মূল বেতনের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এক্ষেত্রে আউটসোর্সিংয়ে কর্মরতদের ক্ষেত্রে প্রাপ্ত মোট বেতনের অর্ধেককে মূল বেতন হিসেবে বিবেচনা করতে হবে।

এস/কেবি


ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250