শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব পদে শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ সোমবার (৭ই জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দলের দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের শীর্ষ স্থানীয় নেতাদের মতবিরোধের প্রাক্কালে দলের মুজিবুল হক চুন্নুকে সরিয়ে নতুন মহাসচিব ঘোষণা করল দলটি।


জাতীয় পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250