মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

স্পটিফাইয়ে আসছে নতুন ফিচার, বাড়ছে সাবস্ক্রিপশন ফি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ছবি: বিট্রানিকা

নতুন পরিষেবা ও ফিচার চালুর পাশাপাশি সাবস্ক্রিপশন ফি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। কোম্পানিটির কো-প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার অ্যালেক্স নরস্ট্রমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। খবর রয়টার্সের। 

নরস্ট্রম বলেন, ‘মূল্য বৃদ্ধি, মূল্য সমন্বয়—এসব আমাদের ব্যবসায়িক কৌশলের অংশ। যখন তা যুক্তিযুক্ত মনে হবে, তখনই আমরা তা প্রয়োগ করব।

ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি আরও বলেন, নতুন ফিচার ও সেবা চালুর অংশ হিসেবেই ফিতে পরিবর্তন আসছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে ১ বিলিয়ন বা ১০০ কোটি ব্যবহারকারীতে পৌঁছানো।

ইতিমধ্যে চলতি আগস্ট মাসে স্পটিফাই ঘোষণা দিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে কিছু বাজারে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ফি বাড়বে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৯৯ ইউরো, যা আগে ছিল ১০ দশমিক ৯৯ ইউরো। মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য প্রযোজ্য হবে।

মূল্যবৃদ্ধির পাশাপাশি খরচ কমানোর পদক্ষেপের কারণে সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রথম বার্ষিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।

তবে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও স্পটিফাই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

জে.এস/

ফিচার স্পটিফাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250