শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বান একই সময় জুমার নামাজ আদায়ের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের সব মসজিদে একই সময় পবিত্র জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের সুবিধার জন্য একই সময় বেলা দেড়টায় (১টা ৩০ মিনিট) জুমার নামাজ আদায় করার জন্য এ আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার (১৩ই এপ্রিল) ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সই করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, পবিত্র জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এ-ই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে’ (সুরা জুমা, আয়াত: ৯)।

আরো বলা হয়, জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। এদিন বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এ দিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে পবিত্র জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে বেলা একটায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে ১টা ৫০ মিনিটে পবিত্র জুমার নামাজ শুরু করতে দেখা যায়।

চিঠিতে বলা হয়, সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারীরা (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূর করতে সারাদেশে সব মসজিদে মুসল্লিদের সুবিধার জন্য একই সময় বেলা দেড়টায় পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

এইচ.এস/

ইসলামিক ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250