বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের *** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই *** সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল

‘যে ট্রেলার দেখছি সবার ঘুম হারাম হয়ে যাবে’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। জানা গেছে, সব জটিলতা শেষে বহুল প্রতীক্ষিত এই ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জমা পড়তে যাচ্ছে।

ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের উত্তেজনা তুঙ্গে।  ইতোমধ্যে অনেকেই এর প্রচারে সরব হয়েছেন। তাদেরই একজন আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

যদিও এই ছবির নির্মাতা তিনি নন। ঈদে তার কোনো চলচ্চিত্র মুক্তিও পাবে না। এরই মধ্যে মঙ্গলবার (১০ই মার্চ) মামুন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ‘প্রিন্স’ সেন্সরে যাচ্ছে জানিয়ে লেখেন, ‘সব জটিলতা শেষ.. সেন্সরে যাচ্ছে প্রিন্স। যে ট্রেলার দেখছি সবার ঘুম হারাম হয়ে যাবে..।’

পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনরা ছবিটি নিয়ে মন্তব্যের ঘরে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। অনেকেই ‘প্রিন্স’ নিয়ে সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ ছবির ট্রেলার কবে প্রকাশ পাবে সেটা জানতে চান।

এর আগে প্রিন্স সিনেমার মোশন লুকটি প্রকাশ করে সামাজিক মাধ্যমে দেওয়া ক্যাপশনে পরিচালক ও কলাকুশলীরা লিখেছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ প্রকাশের পরপরই মোশন লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তারকাখচিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে একাধিক নায়িকাকে। শাকিবের সহশিল্পী হিসেবে এতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। এছাড়াও নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক খ্যাতিমান অভিনয়শিল্পী এতে অভিনয় করেছেন।

জে.এস/

ঢালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250